advertisement

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধিদলীয় নেতার সাক্ষাৎ

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধিদলীয় নেতার সাক্ষাৎ
ফটো কার্ড প্রিন্ট
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ বয়স লুকিয়েও পার পাবে না কিশোরেরা, ধরে ফেলবে ফেসবুক-ইনস্টাগ্রাম বয়স লুকিয়েও পার পাবে না কিশোরেরা, ধরে ফেলবে ফেসবুক-ইনস্টাগ্রাম জানুয়ারির আগেই ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, তাড়া নেই পুতিনের জানুয়ারির আগেই ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, তাড়া নেই পুতিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
advertisement

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে এক আবেগঘন পুনর্মিলনীতে মিলিত হয়েছেন বিভিন্ন সময়ে চীনে উচ্চশিক্ষা নিতে আসা বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা। পাঁচ দশক আগে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ সময় পর সেই স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তাঁরা।

প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে আসেন। তাঁদের অনেকেরই শিক্ষাজীবনের সূচনা হয়েছিল বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে, যা বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (বিএলসিইউ) নামে পরিচিত। পরবর্তী সময়ে তাঁদের অনেকেই উচ্চশিক্ষা শেষে কর্মজীবনের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন।

বর্তমানে তাঁদের কেউ বসবাস করছেন যুক্তরাষ্ট্রে, কেউ যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশে।দীর্ঘ পাঁচ দশক পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং জীবনের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেইজিংয়ে সমবেত হন তাঁরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্ক

আন্তালিয়ায় আজ তারেক–এরদোয়ান বৈঠক, ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা সম্পর্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষ পর্যায়ের যোগাযোগে ঢাকা–আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি

গোল ঠেকাতে ঠেকাতে উনিশেই বিশ্ব জয় করে ‘সোনার ছেলে’ কুবারসি
২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি।

পারিবারিক ছবিগুলোর কথা ভাবুন তো। সবাই সেজেগুজে দাঁড়িয়েছে। দাদি মাঝখানে, বাচ্চারা সামনে, কেউ কেউ চোখ বুজে ফেলেছে শেষ মুহূর্তে। ছবিটা উঠে গেল, সবাই হাসল। কেউ জানতেও চাইল না, কে তুলল ছবিটা। অথচ ফ্রেম ঠিক করা, আলো মাপা, সবার মুখ একসঙ্গে ধরে রাখা, পুরো কাজটাই তাঁর। তিনি থাকেন ছবির বাইরে। তাঁর পরিশ্রম দেখা যায় শুধু ছবিটা সুন্দর হলে, আর তখনো কেউ তাঁর নাম মনে রাখে না।ফুটবলে এই মানুষটার নাম ডিফেন্ডার।গোলের ছবি সবাই রাখে।

গোলের উদ্‌যাপন, আঙুল তোলা, জার্সি খুলে ফেলা, গ্যালারির উন্মাদনা। কিন্তু যে গোলটা হয়নি, তার কোনো ছবি হয় না। সময়মতো পা বাড়িয়ে দেওয়া, ঠিক সেকেন্ডে শরীরটা ঘুরিয়ে নেওয়া, বিপক্ষের ফরোয়ার্ডকে এমন কোণে ঠেলে দেওয়া, যেখান থেকে শট নেওয়া যায় না। এসব কাজের কোনো ফ্রেম নেই। কোনো পোস্টার নেই।সেই কারণেই ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের খবরটা এত মিষ্টি লাগছে।পুরস্কারটি এ বছর জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি।

বয়স মাত্র ১৯।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন