advertisement

রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে

রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
ফটো কার্ড প্রিন্ট

এইচএসসি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সাত দিন আবেদনের সুযোগ পাবেন।

তবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেবে, ফলে সম্পূরক উত্তীর্ণরা সেখানে সুযোগ পাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসএসসি ফলের ভিত্তিতে আবদনের করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে না, ঘোষিত সময়েই পরীক্ষা বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে না, ঘোষিত সময়েই পরীক্ষা রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত
advertisement

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আ.লীগের তৎপরতা ঠেকাতে এবার এনসিপি তেমন সক্রিয় নয়, কারণ কী

আ.লীগের তৎপরতা ঠেকাতে এবার এনসিপি তেমন সক্রিয় নয়, কারণ কী
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ২০২৫ সালের ২ মে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলটির নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী স্লোগান নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম। দলটির বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তরুণদের এই দল।

তবে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে এনসিপিকে আগের মতো তৎপর দেখা যায়নি।এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাম্প্রতিক নাশকতার বিষয়ে ‘ভিন্ন মূল্যায়নের’ কারণেই এনসিপি সচেতনভাবেই কম তৎপর।

পরিস্থিতি সম্পর্কে এনসিপির মূল্যায়ন হচ্ছে, এখন যা হচ্ছে, তা সরকার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড করার সুযোগ দিচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃংখলা বাহিনী অভিযান পরিচালনার সময় যে কোন পদক্ষেপ গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১১ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন