৫২ বছর বয়সেও স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রাখতে যে হৃতিক রোশনের জুড়ি নেই, তা আবারও দেখা গেল লস অ্যাঞ্জেলেসের ২০২৬ সালের ল্যাকমা আর্ট + ফিল্ম গালায়। হলিউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের এই ‘গ্রিক গড’। তাঁর পরেছিলেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির নেভি ব্লু টাক্সিডো। তার এই লুকে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।
চলুন, দেখে নেওয়া যাক হৃতিক রোশনের পুরো সাজের আদ্যোপান্ত।৫২ বছর বয়সেও যে নিজের স্টাইল আর ব্যক্তিত্বের জাদুতে সবাইকে মুগ্ধ করা যায়, তারই প্রমাণ হৃতিক রোশন। ল্যাকমা গালায় তাঁর ড্যাপার লুকে মুগ্ধ ভক্তরা।তিনি পরেছেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির হালকা ভার্জিন উল ও সিল্ক টুইল কাপড়ের তৈরি মিডনাইট ব্লু টাক্সিডো। স্যুটে ছিল স্যাটিন লেপেল ও ডাবল-ব্রেস্টেড নকশা।সঙ্গে ক্রিস্প সাদা শার্ট ও কালো বো টাই।
পরিমিত অথচ আভিজাত্যপূর্ণ এই সাজে হৃতিককে দেখাচ্ছিল বেশ ড্যাপার।ছয়টি বোতামের ফাস্টেনিং, বুকের কাছে একটি পকেট এবং দুই পাশে ওয়েল্ট পকেটের ডিটেলিং আছে স্যুটটিতে।নজর এড়ায় না তাঁর ফিঙ্গার রিংও।
সূত্র: প্রথম আলো

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন
বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন
ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রত...
বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন