advertisement

ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী

ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
ফটো কার্ড প্রিন্ট

সরকারি কাজে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ বক্তব্য প্রত্যাহার ও জড়িত ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছে। তবে সোমবারের ওই বক্তব্যের জন্য আজ বুধবার সকালে গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

একই সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যাও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষ নয় এবং তা গ্রহণ করা যেতে পারে।প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে টিআইবি আজ এক বিবৃতি দিয়েছে।

সেখানে সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কথা বলে প্রতিমন্ত্রী কি পরোক্ষভাবে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮ বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮
advertisement

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন