advertisement

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন
জাতীয় সংসদ
ফটো কার্ড প্রিন্ট

সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। এমন বিধান রেখে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে।আজ বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে তোলেন।

বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।এর আগে গত সেপ্টেম্বরে সরকার এ–সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছিল। সেটি রহিত করে আইনে সংশোধন আনতে বিলটি তোলা হয়েছে।বিলে বলা হয়েছে, কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার), সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না।

তবে ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষ শর্ত আরোপ করতে পারবে।বিলে আরও বলা হয়েছে, সরকার দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বৃদ্ধির লক্ষ্যে দেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার অথবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে।দেশীয় শিল্পের স্বার্থ সু...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রত... বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮ বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮
advertisement

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন