বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বসার কোনো ইতিহাস নেই।আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন।
সেখানে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে ‘একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে’ বলে উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ফ্লোর চাইলে স্পিকার বলেন, ৩০০ বিধির বিষয়ে সংসদের সুনির্দিষ্ট বিধান রয়েছে, এর বাইরে কথা বলার সুযোগ নেই। ৩০০ বিধিতে বক্তব্যের পর এর কোনো পাল্টা জবাবের রেওয়াজ নেই।
পরে স্পিকার বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দিলে তিনি বলেন, তাঁকে ইঙ্গিত করে কথা না বলা হলে সংসদে দাঁড়িয়ে এসব কথা বলার প্রয়োজন হতো না।
সূত্র: প্রথম আলো

ফারহানের গোল দেখে বিস্মিত ডুলি, ‘অবিশ্বাস্য!’
মধ্যরাতে স্ত্রীও আমার সঙ্গে কথা বলেন না: সাফকে মুতাইরি
ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব?
সাফ আরবদের পছন্দ করে না, অভিযোগ শ্রীলঙ্কা কোচের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন