কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে ওই দিন ক্লাস ও পরীক্ষার দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম অনুযায়ী ছুটি নিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা প্রশাসনকে অবহিত করতে হবে।
একই সঙ্গে নির্ধারিত দিনে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম অনুযায়ী ছুটি নিয়েছিলেন কি না, সে তথ্যও দিতে হবে।
সূত্র: প্রথম আলো

দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ...
লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
সমুদ্র নিকটবর্তী হলে
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন