কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জিওন দো ইয়ন। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে পাওয়া প্রশংসা তাঁকে অবাক করেছে। কারণ, তাঁর কাছে সিনেমাটির শুটিং ছিল বেশ স্বাভাবিক ও সাবলীল।
তাই অভিনয় নিয়ে এত প্রশংসা পাবেন, তা ভাবেননি এই অভিনেত্রী।পরিচালক লি চ্যাং ডংয়ের সিনেমাটিতে চাকরি হারানো কারখানা শ্রমিক হো সোকের (সল কিয়ং গু) স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জিওন। মি ওক নামের এই নারী বাস্তববাদী ও আশাবাদী। স্বামীর নানা সংকটের মধ্যেও তিনি পরিবারকে আগলে রাখেন।
একসময় তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি (জো ইয়ো জিয়ং) ও তাঁর ধনী স্বামী সাং উয়ের (জো ইন সুং) জীবন।২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর আট বছর বিরতি দিয়ে নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেছেন পরিচালক লি চ্যাং ডং।
সূত্র: প্রথম আলো

দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ...
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, জানতে চেয়েছে প্রশাসন
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
সমুদ্র নিকটবর্তী হলে
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন