মো. আসাদুজ্জামান (৩১) দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন মৌলভীবাজারে। প্রতিদিনের মতো গত ১৮ আগস্ট তিনি কাজে বেরিয়েছিলেন। তাঁর স্বজনেরা জানান, ওই দিন বেলা ১১টার দিকে কুলাউড়ায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে অবসরের বয়স পর্যন্ত আরও ২৯ বছর চাকরি করতে পারতেন।
আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে রেনাটা ২৯ বছর ধরে আসাদুজ্জামানের পরিবারকে বেতন–ভাতা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।শুধু তা–ই নয়, সাধারণ কর্মীদের বেতন বাড়লে মৃত আসাদুজ্জামানেরও বেতন বাড়বে। বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি পাবেন বোনাসও।আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন।
সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সেই প্রতিক্রিয়া ধরে প্রথম আলো কথা বলেছে রেনাটার কর্মকর্তারা ও নিহত আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে।
সূত্র: প্রথম আলো

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, জানতে চেয়েছে প্রশাসন
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
সমুদ্র নিকটবর্তী হলে
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন