শৈশবের সাদাকালো একটি ছবি আর পুরোনো পাসপোর্ট। এর সঙ্গে রয়েছে অন্যের মুখে শোনা নিজের শৈশবের কিছু গল্প। এটুকুই সম্বল। এই সম্বল নিয়েই নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ছুটে এসে নিজের হারিয়ে যাওয়া মা–বাবাসহ পরিবারের সদস্যদের খুঁজছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। স্বজনদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কক্সবাজারের চকরিয়ার নানা এলাকায়। সেলিনা গোমেজ জানান, তাঁর জন্ম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে।
বয়স যখন মাত্র দেড় বছর, তখন তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। এরপর পরিবারটির সঙ্গে সে দেশে চলে যান সেলিনা। এখন নেদারল্যান্ডসের নাগরিক তিনি। দত্তক নেওয়া পরিবারটিতে আদর–যত্নে বেড়ে উঠলেও নিজের জন্মদাতা মা–বাবাকে দেখার আকাঙ্ক্ষায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন সেলিনা। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসেছেন তিনি।বাংলাদেশে আসার পর চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরেছেন সেলিনা।
নিজের পরিবারের সন্ধান চেয়ে এলাকায় লিফলেট বিলিয়েছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।
সূত্র: প্রথম আলো

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ হোক
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
পানির বুকে ভাসমান সবজির বাগান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন