যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭টি শিশু রয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলছেন।
পরে মই বেয়ে তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।উদ্ধার অভিযান চার ঘণ্টার বেশি সময় ধরে চলার পরও ভবনটির আরও একটি অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ হোক
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি
পানির বুকে ভাসমান সবজির বাগান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন