১৫ অক্টোবর ২০২৬। ভোর চারটা। আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। রাস্তা ফাঁকা। সময় বেশি লাগল না। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে।হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ। কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। কারও কারও পায়ের কাছে জ্বলছে কয়েল।
মশা তাড়াতে ও গরমে কেউ কেউ বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন।মাদুর বিছিয়ে মেঝেতে শুইয়ে রাখাদের একজন ইসমত আরা বেগম। বয়স ষাটের বেশি। রোগা শরীর, কিন্তু পা ফোলা। ইসমত আরা একটু পরপর অস্পষ্ট, কিন্তু তীব্রভাবে ব্যথায় চিৎকার করে উঠছেন। অসহায় স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না।পাশেই পাওয়া গেল ইসমত আরার বোনের ছেলে ফারুক হাওলাদারকে। তিনি জানালেন, তাঁরা বিক্রমপুর (মুন্সিগঞ্জ) থেকে এসেছেন।
ইসমত আরা জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত।
সূত্র: প্রথম আলো

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ হোক
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি
পানির বুকে ভাসমান সবজির বাগান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন