advertisement

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
ছবিটি প্রতীকী। কাতারে এবার অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে খেলবে না যুক্তরাষ্ট্র
ফটো কার্ড প্রিন্ট

নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে।

কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) ‘কী গোলটাই না করল ফারহান!’ ‘কী গোলটাই না করল ফারহান!’ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
advertisement

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

একসময় অ্যাসিডে দগ্ধ হয়েছিলেন তাঁরা। এখন দগ্ধ ব্যক্তিদের জন্য বিশেষ পোশাক তৈরি করেন রোকসানা ও তাসলিমা। তাদের জীবন সংগ্রামের বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ozasiddgdh-dui-naree-ekhn-onzer-ghure-dannranor-sngoee

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না। আল–জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ।

তিনি বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।স্পিকার আরও বলেন, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই।

১৯৮২ সালের (জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন) বিধান এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলেন গালিবাফ।বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তবসাত দফা শর্তইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন