advertisement

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
নিউইয়র্কে ধসে পরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭টি শিশু রয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলছেন।

পরে মই বেয়ে তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।উদ্ধার অভিযান চার ঘণ্টার বেশি সময় ধরে চলার পরও ভবনটির আরও একটি অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী ক্যালকুলেটরে নয়, টেবিলে আঙুলের টোকায় লাখ লাখ টাকার হিসাব করেন রিপন ক্যালকুলেটরে নয়, টেবিলে আঙুলের টোকায় লাখ লাখ টাকার হিসাব করেন রিপন ব্যাংকে আমানত ও ঋণ, দুই হিসাবই বাড়ছে নারীদের ব্যাংকে আমানত ও ঋণ, দুই হিসাবই বাড়ছে নারীদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হাতের যে ক্ষতি স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হাতের যে ক্ষতি
advertisement

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

একসময় অ্যাসিডে দগ্ধ হয়েছিলেন তাঁরা। এখন দগ্ধ ব্যক্তিদের জন্য বিশেষ পোশাক তৈরি করেন রোকসানা ও তাসলিমা। তাদের জীবন সংগ্রামের বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ozasiddgdh-dui-naree-ekhn-onzer-ghure-dannranor-sngoee

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না। আল–জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ।

তিনি বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।স্পিকার আরও বলেন, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই।

১৯৮২ সালের (জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন) বিধান এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলেন গালিবাফ।বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তবসাত দফা শর্তইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন