advertisement

দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী

দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী
নিজের লেখা বইয়ের পাতা উল্টে দেখছেন সোনিয়া গান্ধী
ফটো কার্ড প্রিন্ট

প্রথম পুত্রের মৃত্যুর খবর যেমন গোপন করেননি, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তেমনি গোপন করেননি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কাহিনি। একবার নয়, দুবার অস্ত্রোপচার করিয়ে তিনি ক্যানসার জয় করেছেন। দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা তা। সালটা ২০১০। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল সোনিয়ার বুকে ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির রাজেন্দ্র নগরে স্যার গঙ্গারাম হাসপাতালে।

সেখানকার চিকিৎসকদের ওপর পূর্ণ ভরসাও ছিল সোনিয়ার। আজও আছে। আজও কোনো না কোনো কারণে শরীর খারাপ হলে এখনো ওই হাসপাতালেই তিনি ভর্তি হন। কিন্তু সেবার, সেই ২০১০ সালে, তিনি ক্যানসারের চিকিৎসার জন্য বিদেশে যাবেন ঠিক করেছিলেন।কেন, কী কারণে ওই সিদ্ধান্ত, সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সোনিয়া। তিনি লিখেছেন, ‘আমি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।

নষ্ট করার মতো কোনো সময় আমার হাতে ছিল না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব! গোবর ছুড়ে ৩০০ বছরের অদ্ভুত দীপাবলি উৎসব! নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র! নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র! ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নতুন দেশে ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নত... হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল? ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?
advertisement

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ
একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। সন্ধ্যার পরও পাড়া-মহল্লার অলিগলিতে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, রাতেও নির্ভয়ে বাড়ি ফিরতেন নগরবাসী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’
পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি ছোটখাটো মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো বড় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এই নামকরণ বা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শব্দ বা পরিভাষার শেষ নেই।

দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা
সোনার অলংকার

দেশের বাজারে পরপর দুই দিন কমানো হলো সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন