advertisement

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ
গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। পালানোর মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।এসআই সুফল কুমার বলেন, আদালত থেকে পালানোর পর আসামি তাঁর বোনের বাসায় গিয়েছিলেন।

সেখান থেকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসায় যান। রাতে তিনি তাঁর খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ ভোরে পুলিশ তাঁর খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন।

অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি কাউসার।হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামিপালানোর ঘটনায় সেদিনই কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।রিপন মোল্লা জানান, কাউসারের বাড়ি নেত্রকোনায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত আহসান হাবীবের পাঁচ কৌতুক আহসান হাবীবের পাঁচ কৌতুক এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
advertisement

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রুমিন ফারহানার সঙ্গে তর্কে জড়ানো সেই ওসি চট্রগ্রামে বদলি

রুমিন ফারহানার সঙ্গে তর্কে জড়ানো সেই ওসি চট্রগ্রামে বদলি
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন