রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান।
একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।মাছটি আড়তে নেওয়া হচ্ছেপরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।চান্দু মোল্লা বলেন, মাছটি কেনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এটির ছবি ও ভিডিও প্রকাশ করেন।
পাশাপাশি দেশ-বিদেশে থাকা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন।
সূত্র: প্রথম আলো

বাড়িতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০
‘পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার’
বর্জ্য ফেলার অভ্যাস কীভাবে আনন্দদায়ক করবে ‘বিন টু বেনিফিট’ | এক বাংলাদেশ এক ইন্টারন...
হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন