চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
তাঁর বিরুদ্ধে গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় শিশুটির মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।
পরে বাড়িতে ফিরে শিশুটি মাকে ঘটনা খুলে বলে।
সূত্র: প্রথম আলো

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০
‘পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার’
বর্জ্য ফেলার অভ্যাস কীভাবে আনন্দদায়ক করবে ‘বিন টু বেনিফিট’ | এক বাংলাদেশ এক ইন্টারন...
হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন
আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, দেখেবেন যেভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন