advertisement

হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন

হামের উপসর্গ নিয়ে এক দিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৪১ জন
হামে আক্রান্ত সন্তানকে স্বস্তি দেওয়ার চেষ্টায় মা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে
ফটো কার্ড প্রিন্ট

দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৮৪। আর ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের রোগী ছিল ৫৮৯ জন—ঢাকা বিভাগের।

এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর সকাল পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে হামের উপসর্গে মারা গেছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যা... জাতীয় জাদুঘরে বিনা মূল্যে শিক্ষাসফর, কীভাবে যাবেন, কী কী সুবিধা পাবেন জাতীয় জাদুঘরে বিনা মূল্যে শিক্ষাসফর, কীভাবে যাবেন, কী কী সুবিধা পাবেন দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার
advertisement

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এই তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে।

ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন