advertisement

সংসদে স্পিকারের সঙ্গে নাহিদের বাদানুবাদ

সংসদে স্পিকারের সঙ্গে নাহিদের বাদানুবাদ
সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ১২ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাদানুবাদ হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।আজ দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই ছিল প্রশ্নোত্তর পর্ব। তবে পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি?

এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদ... শূন্য নম্বর ৩০ শিক্ষার্থীর, ব্যাখ্যা না দিলে বহিষ্কার শূন্য নম্বর ৩০ শিক্ষার্থীর, ব্যাখ্যা না দিলে বহিষ্কার নিউইয়র্কে ভবনধস: নিহত বেড়ে ৬ নিউইয়র্কে ভবনধস: নিহত বেড়ে ৬
advertisement

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

কারা হতে পারবেন ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিব—যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এই তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে।

ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন