advertisement

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা
ফটো কার্ড প্রিন্ট

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ বিষয়ে নতুন বিধান যুক্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে উপ-দফা (ঝ)-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে।

পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই বিসিআইসি নেবে ২৭৪ জন, ৯ম ও ১০ম গ্রেডে চাকরির আবেদন শেষ ১২ নভেম্বর বিসিআইসি নেবে ২৭৪ জন, ৯ম ও ১০ম গ্রেডে চাকরির আবেদন শেষ ১২ নভেম্বর চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন... নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ
advertisement

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪
ছবি: গুগল ম্যাপ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন একটি ট্রাকে আগুন ধরে যায়।

দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন।নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্য কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল
এপেক্সের লোগো

জুতার বাজারের দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিন ২৬ সেপ্টেম্বর। উনি জীবিত থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি এপেক্স ফুটওয়্যার এদিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। এ জন্য প্রতিবছর ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দিনটিকে ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে উদ্‌যাপন শুরু করে। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর পরও দিনটিকে বিশেষ আয়োজনে পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

আর উদ্‌যাপন এখন এপেক্সের ব্যবসার বড় ‘সুযোগ’–এ পরিণত হয়েছে। যেটিকে কোম্পানিটি বলছে সাফল্যের ‘বড় মুকুট’। কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিবছর ‘ফাউন্ডারস ডে’ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এপেক্সের সব ধরনের পণ্যে গ্রাহকদেরও জন্য দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। আর তাতে ওই দিন অন্য সাধারণ দিনগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। আর ‘ফাউন্ডারস ডে’র সেই ব্যবসার বড় প্রভাব পড়ে কোম্পানিটির বিক্রি ও মুনাফায়ও।

এবারও তার ব্যতিক্রম হয়নি।এপেক্স ফুটওয়্যার চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৫৫১ কোটি টাকার ব্যবসা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি
সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেলেন খই খই

টেবিল টেনিসে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম আন্তর্জাতিক পদক জয়, ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য—সব মিলিয়ে গত বছরটা দারুণ কেটেছে খই খই সাই মারমার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ পেয়েছেন সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।জীবনে প্রথমবার এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খই খই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে পুরস্কার হাতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমন পুরস্কার আগে পাইনি।

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি। তবে কোন পুরস্কার পাব, তা জানতাম না। তাই একটু ভয়ও লেগেছিল। ঘোষণার আগমুহূর্তে তো চিন্তায় পড়ে যাই। যা–ই হোক, ভালোই লাগছে। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগাবে।’খই খইয়ের হাতে পুরস্কার তুলে দেন নারী টেবিল টেনিসের প্রথম চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেনখই খইয়ের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় অবদান গত বছরের নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়া রুপার পদক।

জাভেদ আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে রুপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন