advertisement

ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি

ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি
ফটো কার্ড প্রিন্ট

ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন সাধারণ মানুষ—এমন লক্ষ্য নিয়ে ভূমি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধন করা হবে। কাজটি করতে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে (ইউএনডিপি) বেছে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ, আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ, আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর জেনসেন হুয়াংকে চাকরি দেবেন মাস্ক, বললেন তাঁকে কাজ দেওয়া সম্মানের জেনসেন হুয়াংকে চাকরি দেবেন মাস্ক, বললেন তাঁকে কাজ দেওয়া সম্মানের বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন
advertisement

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪
ছবি: গুগল ম্যাপ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন একটি ট্রাকে আগুন ধরে যায়।

দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন।নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্য কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল
এপেক্সের লোগো

জুতার বাজারের দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিন ২৬ সেপ্টেম্বর। উনি জীবিত থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি এপেক্স ফুটওয়্যার এদিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। এ জন্য প্রতিবছর ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দিনটিকে ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে উদ্‌যাপন শুরু করে। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর পরও দিনটিকে বিশেষ আয়োজনে পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

আর উদ্‌যাপন এখন এপেক্সের ব্যবসার বড় ‘সুযোগ’–এ পরিণত হয়েছে। যেটিকে কোম্পানিটি বলছে সাফল্যের ‘বড় মুকুট’। কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিবছর ‘ফাউন্ডারস ডে’ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এপেক্সের সব ধরনের পণ্যে গ্রাহকদেরও জন্য দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। আর তাতে ওই দিন অন্য সাধারণ দিনগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। আর ‘ফাউন্ডারস ডে’র সেই ব্যবসার বড় প্রভাব পড়ে কোম্পানিটির বিক্রি ও মুনাফায়ও।

এবারও তার ব্যতিক্রম হয়নি।এপেক্স ফুটওয়্যার চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৫৫১ কোটি টাকার ব্যবসা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি
সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেলেন খই খই

টেবিল টেনিসে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম আন্তর্জাতিক পদক জয়, ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য—সব মিলিয়ে গত বছরটা দারুণ কেটেছে খই খই সাই মারমার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ পেয়েছেন সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।জীবনে প্রথমবার এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খই খই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে পুরস্কার হাতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমন পুরস্কার আগে পাইনি।

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি। তবে কোন পুরস্কার পাব, তা জানতাম না। তাই একটু ভয়ও লেগেছিল। ঘোষণার আগমুহূর্তে তো চিন্তায় পড়ে যাই। যা–ই হোক, ভালোই লাগছে। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগাবে।’খই খইয়ের হাতে পুরস্কার তুলে দেন নারী টেবিল টেনিসের প্রথম চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেনখই খইয়ের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় অবদান গত বছরের নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়া রুপার পদক।

জাভেদ আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে রুপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন