এবার হত্যার হুমকি দেওয়া হলো দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুধু তিনি নন, হুমকি দেওয়া হয়েছে তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও। বলা হয়েছে, ৭ কোটি রুপি দিতে হবে। না হলে দুজনকেই প্রাণে মেরে ফেলা হবে। অভিযোগ, হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, তাঁর কাছে ৬ নভেম্বর এক ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় এক খুদে বার্তাও।
তাতে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুন করা হবে। এ ঘটনায় জার্নেল সিং পাঞ্জাবের মোহালি থানায় একটি অভিযোগ করেন। পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়েছে।পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছে ও বার্তা পাঠানো হয়েছে, সেটির বিভিন্ন ডিজিটাল নথি তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন।
মুঠোফোন নম্বরটির কল রেকর্ড, ইন্টানেট প্রটোকল লগ ও লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান
দুই নারীর সঙ্গে সম্পর্কের বিতর্ক, পদ ছাড়লেন এনভিডিয়া প্রধান
জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের
জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের
স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন