দশ বছর আগে সাতক্ষীরার কুখরালীর মোকলেছুর রহমান জনিকে অপহরণ, হত্যা ও গুমের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে তৎকালীন এক পুলিশ কর্মকর্তার করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
ফলে তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট হোমিও চিকিৎসক মোকলেছুর রহমান নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২০১৭ সালের ২ মার্চ হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।
পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৩ জানুয়ারি দেওয়া আদেশে হাইকোর্ট উল্লেখ করেন, রিট আবেদনকারী ওই ঘটনায় থানায় জিডি করতে চাইলে সংশ্লিষ্ট থানা তা গ্রহণ করবে অথবা আবেদনকারী চাইলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাও করতে পারবেন।নথিপত্র অনুযায়ী, মোকলেছুরকে অপহরণ ও হত্যার পর লাশ গুমের অভিযোগে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২১ সালের ১৭ আগস্ট মামলা করেন তাঁর বাবা শেখ আবদুর রাশেদ।
সূত্র: প্রথম আলো

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?
আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এ...
রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন