যশোর শহরে আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার পর এসব বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে।এ ছাড়া নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যান।
বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন
ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে
কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন