advertisement

মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব

মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব
নিজের ছোট্ট বয়সের ছবি হাতে মা–বাবার খোঁজে কুমিল্লায় ঘুরছেন ডাচ নাগরিক হ্যারল্ড ডেভিড রাজীব। আজ বৃহস্পতিবার শহরের ঝাউতলা এলাকায়। পরে জেলা প্রশাসকের কার্যালয় যান তাঁরা
ফটো কার্ড প্রিন্ট

হাতে ছোট্ট একটি প্রচারপত্র (লিফলেট)। তাতে ছাপানো শৈশবের সাদাকালো ছবি আর এখনকার একটি ছবি। ছবির নিচে লেখা—‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি আর কালো টি–শার্ট। গায়ের রং আর চেহারায় বিদেশি ছাপ থাকলেও এই মানুষটির শিকড় বাংলাদেশে। মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে ঘুরছেন তিনি। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ কি তাঁর মা–বাবাকে চেনেন? শিকড়ের টানে ফেরা এই মানুষটির নাম রাজীব উদ্দিন।

অবশ্য পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক তিনি। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে দত্তক হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে রাজীবের সঙ্গে কথা হয় প্রথম আলোর। ইংরেজিতে কথা বলছিলেন তিনি।

পাশে ছিলেন একইভাবে নিজের মা–বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ আর তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর।নিজের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
advertisement

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর তাণ্ডব: গুলিবিদ্ধ ৫, নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় একজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি নিজেকেও গুলি করেন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন