advertisement

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা
অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরা
ফটো কার্ড প্রিন্ট

দেশের ক্রীড়াঙ্গনে সারা বছর যাঁরা নিজেদের পারফরম্যান্সে সাফল্য ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন, তাঁদের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, সাবেক ও বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের উপস্থিতি, স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটি হয়ে ওঠে ক্রীড়াঙ্গনের তারকাদের মিলনমেলা।অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরাঅনুষ্ঠানস্থলে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন সাবেক খেলোয়াড় ও কোচরাঅনুষ্ঠান শুরুর আগে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে বিজয়ীরা গ্রুপ ফটোসেশনে অংশ নেনসাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক মিলনমেলায়।

চলে আড্ডা, স্মৃতিচারণা আর কুশল বিনিময়অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ।সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ শুরু হয় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বক্তব্যের মাধ্যমে।বক্তব্য দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকীবক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানঅক্টোবরে আর্চারি এশিয়া কাপে ১০ পদক পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি ৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার ৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’ লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’
advertisement

স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী

স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী
রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবি আক্তার। তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি। ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। বুধবার, বেলা ২টা। হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের একটি কাউন্টার। তার সামনে রাখা একটি ট্রলি। চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে চোখ আটকে গেল ট্রলিটিতে।ট্রলিতে রাখা একটি মরদেহ। পুরোনো কাঁথা দিয়ে ঢাকা। পেটের অংশ অনেকটা ফুলে আছে।পাশে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। পরিচয় দিয়ে নাম জানতে চাইলে বললেন, বাসির। বাড়ি কুমিল্লায়।

পেশায় অটোরিকশাচালক তিনি। মরদেহটি তাঁর স্ত্রী রুবি আক্তারের। ক্যানসারে আক্রান্ত ছিলেন রুবি।বাসির জানালেন, স্ত্রীর মরদেহ কুমিল্লার বাড়িতে নিয়ে যাবেন। অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন। ভাড়া সাড়ে ৬ হাজার টাকা।কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে মরদেহটি তোলা হয়। বাড়ির পথে রওনার আগে বাসির জানালেন, মাস দুয়েক আগে তাঁর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখিয়েছেন।

হাসপাতালে ঘুরতে ঘুরতে, নানা পরীক্ষা–নিরীক্ষাসহ চিকিৎসায় প্রায় চার লাখ টাকা খরচ হয়ে গেছে।ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে দুই দিন আগে স্ত্রী রুবিকে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এনে ভর্তি করিয়েছিলেন বাসির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতা—এই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

ইরানের সঙ্গে সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল।

তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল-অমিল কোথায়?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করেও আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে সংস্থাটি।জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।এলপিজি আমদানিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতাবিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে।দ্রুত...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন