জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।
আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করেও আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে সংস্থাটি।জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।এলপিজি আমদানিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতাবিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে।দ্রুত...
সূত্র: প্রথম আলো

স্ত্রীর ক্যানসার চিকিৎসায় খরচ ৪ লাখ টাকা, শেষ পর্যন্ত মরদেহ নিয়ে ফিরলেন স্বামী
ক্রীড়াবিদদের সাফল্য উদ্যাপনের এক সন্ধ্যা
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি
৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন