advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম
ফটো কার্ড প্রিন্ট

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত।নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীগত বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়িটির টিনের ছাউনির পাঁচটি কক্ষ আগুনে পুড়েছে। পুড়ে মারা গেছে দুটি ছাগল। এ ঘটনাকে নাশকতা বলছেন নুসরাত। পেট্রলবোমা হামলার কারণে এমনটি হয়েছে বলে তাঁর ধারণা। আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন নুসরাত।নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কবি নজরুলের বাঁশির সুরের কিংবদন্তি ঘিরে আজও দাঁড়িয়ে সেই বটবৃক্ষ কবি নজরুলের বাঁশির সুরের কিংবদন্তি ঘিরে আজও দাঁড়িয়ে সেই বটবৃক্ষ টানা ৪ দফা কমলো সোনার দাম, ভরি কত টানা ৪ দফা কমলো সোনার দাম, ভরি কত দে মিগেলের মৃত্যু মনে করিয়ে দিলো জিদানের হেডবাট, কী বললেন মাতেরাজ্জি? দে মিগেলের মৃত্যু মনে করিয়ে দিলো জিদানের হেডবাট, কী বললেন মাতেরাজ্জি? ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প ‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’ ভবিষ্যদ্বাণী নিয়ে যে বিতর্ক ‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’ ভবিষ্যদ্বাণী নিয়ে যে বিতর্ক
advertisement

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
আনরিখ নর্কিয়া

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ছয়জন পেসার ডেকেছিল দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওঠা আনরিখ নর্কিয়াও ফিরেছিলেন প্রোটিয়াদের দলে। ফিরেছিলেন অনুশীলনেও। কিন্তু নর্কিয়ার দুর্ভাগ্য, অন্তত একটি টেস্টে খেলতে পারবেন না এই পেসার।

সেটা জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবারায় সেন্ট জর্জেস পার্কে সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। এরপর কেপ টাউনে শেষ টেস্টে খেলতে পারেননি। তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে ফেরায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু কনরাড মনে করছেন ৩২ বছর বয়সী এ পেসারকে প্রথম টেস্টে খেলানোটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি মাসে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দলসংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন, ‘টেস্ট চলাকালেই সেন্ট জর্জেসে তাঁর স্ক্যান করানো হয়েছিল এবং তাতে গুরুতর কিছু ধরা পড়েনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে
ল্যাপটপের ব্যাটারির যত্নে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে

ল্যাপটপ ব্যবহারের সময় হুট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। কিছু সঠিক নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ বাঁচাতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু উপায় অনুসরণ করতে পারেন।এনার্জি সেভার মোড চালু রাখাউইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করে। চার্জ ৩০ শতাংশে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।

তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালি চালু রাখা যায়।পাওয়ার ও ডিসপ্লে সেটিংস পরিবর্তনপাওয়ার সেটিংসে গিয়ে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি নির্বাচন করা উচিত। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ) কমানো এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক কম খরচ হয়।ডার্ক মোড ব্যবহার করাডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি খরচ অনেকটাই কমে যায়।

বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর চার্জ বাঁচায়।অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ বন্ধ করাল্যাপটপের সঙ্গে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউস প্রয়োজন শেষে খুলে ফেলা ভালো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন