দুদিন আগে বৃষ্টির সুফল পাওয়া গিয়েছিল ঢাকার বাতাসে। বৃষ্টি কমতেই সেই পুরোনো রূপ ফিরে এল রাজধানীর বাতাসে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান ১৫৯। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। বুধবার ভোরে হওয়া বৃষ্টির ফলে নগরীর বায়ু অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সেদিন রাজধানীর অবস্থান ছিল ১৯তম। বায়ুর মান ছিল ৯৬।
এ মানকে মোটামুটি মনে করা হয়।রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও তা–ই হয়েছিল।বায়ুর এই অবস্থার চিত্র পাওয়া গেছে সুইজারল্যান্ড–ভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের কাছে থেকে।ঢাকার দূষণের বড় দুই উপাদান যানবাহন ও কলকারখানার থেকে সৃষ্টি হওয়া দূষিত বায়ু।
আজ শুক্রবার ছুটির দিনে বাসসহ বিভিন্ন যানের চলাচল কম, কলকারখানাও অনেকগুলো বন্ধ থাকে।
সূত্র: প্রথম আলো

নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল
বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা কি স্বাভাবিক
আরও এক নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন