চলেই গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। আজ শুক্রবার সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে।
সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।মঞ্চে শাহেদএরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এর মধ্যে ডেঙ্গুও শনাক্ত হয়।
অবস্থার অবনতি হলে একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।সাহেদের শারীরিক পরিস্থিতি নিয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন শিল্পী।
সূত্র: প্রথম আলো

নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল
বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা কি স্বাভাবিক
আরও এক নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন