advertisement

নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ

নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
এআই মডেলের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে নতুন প্রযুক্তিসুবিধা ব্যবহার করছে ওপেনএআই
ফটো কার্ড প্রিন্ট

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের কার্যক্রম দ্রুত বন্ধের জন্য নতুন প্রযুক্তিসুবিধা যুক্ত করেছে ওপেনএআই। ‘কন্ট্রোল রুম’ নামের এই প্রযুক্তিসুবিধা অনেকটা জরুরি মুহূর্তে সুইচ বন্ধের মতো কাজ করবে।

ওপেনএআইয়ের দাবি, এই প্রযুক্তিসুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৩৫ সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণহীন এআই মডেলের সব কার্যক্রম থামানো সম্ভব।এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকি বিবেচনায় রেখে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নতুন এ প্রযুক্তিসুবিধা মূলত একধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা, যা এআই মডেলের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কাজের ওপর নজর রাখে।

এআই মডেল বা এজেন্টের অস্বাভাবিক আচরণের পাশাপাশি নিজ থেকে কাজ করার প্রবণতা শনাক্ত করতে ইতিমধ্যে ওপেনএআইয়ের পর্যবেক্ষণব্যবস্থার সঙ্গে এই প্রযুক্তিসুবিধা যুক্ত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা চার দফায় সোনার দাম কমল 
ভরিতে প্রায় ১০ হাজার টাকা চার দফায় সোনার দাম কমল ভরিতে প্রায় ১০ হাজার টাকা কুড়িগ্রামের উন্নয়নে বোর্ড গঠন দরকার কুড়িগ্রামের উন্নয়নে বোর্ড গঠন দরকার কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব
advertisement

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা

পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল আরোহী পর্যটকেরা সেন্ট মার্টিনের দিয়ারমাথা এলাকা থেকে ছেঁড়াদিয়া যাচ্ছেন। গত বুধবার বিকালে

সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তের ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। তারপরও প্রতিদিনই সেখানে যাচ্ছেন পর্যটকেরা। পর্যটকদের কেউ হেঁটে, কেউ আবার ইজিবাইক (টমটম), মোটরসাইকেল ও বাইসাইকেলে করে দ্বীপের মাঝরদিয়া এলাকায় পৌঁছান, এরপর সেখান থেকে যান ছেঁড়াদিয়ায়।পর্যটকদের এভাবে যাতায়াতের কারণে দ্বীপের বালুচরে থাকা লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল, শৈবালসহ নানা ধরনের জীববৈচিত্র্য।

পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও তাঁদের অল্পসংখ্যক জনবলের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটে ভেড়ে। জাহাজ থেকে নেমে জেটিতে পা রাখতেই কানে আসে পরিবেশ অধিদপ্তরের সতর্কতামূলক প্রচারণা। মাইকে বলা হয়, ‘সেন্ট মার্টিন দ্বীপ সংকটাপন্ন এলাকা।

প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক ও পাথর আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার দফায় সোনার দাম কমল ভরিতে প্রায় ১০ হাজার টাকা

চার দফায় সোনার দাম কমল 
ভরিতে প্রায় ১০ হাজার টাকা
সোনার অলংকার

বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা চার দফায় সোনার দাম ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমেছে। তার মধ্যে আজ শুক্রবার ছুটির দিনে দাম প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।

গতকাল বৃহস্পতিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা।টানা চার দফায় সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। সোনার এই দাম গত ১ অক্টোবরের পর সবচেয়ে কম। তারপর চার দিনেই (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।নতুন দর অনুযায়ী, আজ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

এ ক্ষেত্রে দাম কমেছে ২ হাজার ১০০ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন