advertisement

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও
ফটো কার্ড প্রিন্ট

ছোট্ট বন্ধুরা, গণিত উৎসব ২০২৭-এর নিবন্ধন শুরু হয়েছে। আর এখনই তোমাদের কাছ থেকে তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি আসছে: প্রশ্ন কেমন হয়? সিলেবাস কী? কোন বই পড়ব?ছোট করে উত্তরটা হলো: বাঁধাধরা কোনো সিলেবাস নেই, প্রশ্ন আসে চিন্তা করার মতো সমস্যা হিসেবে, আর প্রস্তুতির শুরু তোমার নিজের শ্রেণির গণিত বই থেকেই।

এবার একটু গুছিয়ে বলি।এ বছরের জুলাইয়ে চীনের সাংহাইয়ে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের ছয় প্রতিযোগীর সবাই পদক পেয়েছে: একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ। দলের ১২১ নম্বর এখন পর্যন্ত আইএমওতে দেশের সর্বোচ্চ দলীয় নম্বর। আইএমওর বাংলাদেশ দল বাছাইয়ের জন্যই দেশজুড়ে এই গণিত উৎসব হয়। তবে পদক না পেলেও ক্ষতি নেই।

নতুন ধরনের সমস্যা নিয়ে ভাবার আনন্দটাই আসল প্রাপ্তি।তুমি কোন ক্যাটাগরিতে?গণিত অলিম্পিয়াড হয় চারটি ক্যাটাগরিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
advertisement

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়

শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়
শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর ফারহানকে অভিনন্দন হামজা চৌধুরীর

শুধু মাঠের ফলই নয়, বাংলাদেশের ফুটবলারদের গতি ও খেলার ধরনও নজর কেড়েছে প্রতিপক্ষের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কৌতূহল ছিল, বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়!আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে ঘটনাটি জানিয়েছেন ডুলি।

তাঁর কথায়, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলিশ্রীলঙ্কার খেলোয়াড়দের এই প্রশংসায় খুশি ডুলি। বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও সামর্থ্যের স্বীকৃতি হিসেবেই দেখছেন বিষয়টিকে।

তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
হামলা-ভাঙচুরের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁ। আজ শুক্রবার দুপুরের চিত্র     

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়।

এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।এমনই একটি ঘটনা ঘিরে আজকের এই হামলা–ভাঙচুর হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন