নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মো. রাসেলকে (৩০) হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাবেক স্ত্রীর নাম ফারজানা আক্তার (২৬)। এ ঘটনায় গ্রেপ্তার বাকি দুজন হলেন নাদিয়া সুলতানা (২৫) ও মো. সেলিম (২৫)।
এর মধ্যে নাদিয়া ফারজানার বোন ও সেলিম ফারজানার নতুন স্বামী।আজ শুক্রবার বেলা ১১টার দিকে নোয়াখালীতে এসআরবি-১১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর কোম্পানি কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। তিনি বলেন, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এর আগে গত বুধবার রাতে নিখোঁজের পাঁচ দিন পর উপজেলার শানুখালী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মো. রাসেলের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পায় পুলিশ।
সূত্র: প্রথম আলো

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর
ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত
এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন
খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন