advertisement

মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি

মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি
ঘুম মস্তিষ্ককে শান্ত ও সতেজ রাখে
ফটো কার্ড প্রিন্ট

নিয়মিত কম ঘুমালে সকালে শুধু ক্লান্তি লাগে, ব্যাপারটি কেবল এতটুকুই নয়। এর চেয়েও বড় ক্ষতি হতে পারে।নতুন একটি গবেষণায় দেখা গেছে, সামান্য কম ঘুমালেও মানুষ খুব সহজে ফিশিং স্ক্যামের শিকার হতে পারে। ফিশিং স্ক্যাম হলো সেই সব প্রতারণামূলক ইমেল, যা দেখে মনে হয় জরুরি কোনো বার্তা।

কিন্তু আসলে এগুলো মেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করার বা ক্ষতিকর লিংকে ক্লিক করানোর ফন্দি।গবেষণায় দেখা গেছে, কোনো কারণে মানুষের ঘুমের সময় সামান্য এক ঘণ্টা কমে গেলে ভুয়া বা ফিশিং লিংকে ক্লিক করার হার প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছোটখাটো ঘুমের ব্যাঘাত কীভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উলপাল্টা করে দেয়, এটি তারই প্রমাণ।অ্যারিজোনা কলেজ অব মেডিসিনের স্লিপ অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক মাইকেল গ্র্যান্ডনার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা
advertisement

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর
মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় ভাঙচুর করছেন একদল যুবক। আজ শুক্রবার সকাল ১১টার দিকে

আজ শুক্রবার মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়ালকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের হামলায় ভাঙচুর ও সংঘর্ষ হয়। বেলা ১১টার দিকে এক শিক্ষার্থীর সঙ্গে সিরিয়াল নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। রেস্তোরাঁকর্মী খলিলকে মারধরের পর শিক্ষার্থীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি কাজ করবেন। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার আগে হাওড়ার কাজীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

এবার পশ্চিমবঙ্গে বড় পরিসরে ছটপূজা উদ্‌যাপিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৩৪ বছর শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললে মুখ ফিরিয়ে নেয়। অতীতে রামনবমীর মিছিল ও অন্যান্য হিন্দুধর্মীয় অনুষ্ঠানে সাবেক তৃণমূল সরকার বাধা দিত বলে অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে এ নিয়ে আর কোনো সমস্যা নেই।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সংখ্যালঘুরাও সরকারের সঙ্গেই আছেন।আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের অভিযোগও আনেন শুভেন্দু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার নিজের গতিতে স্কুলের পথে ছুটবে আরহাদ

এবার নিজের গতিতে স্কুলের পথে ছুটবে আরহাদ
স্কুলে যেতে হতো মা কিংবা বন্ধুর সহযোগিতা নিয়ে। চলাফেরায় ছিল নানা সীমাবদ্ধতা। তবে এবার সেই কষ্ট লাঘব হবে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর কে.এম তাহবীর আরহাদের। তাকে প্রদান করা হয় একটি স্বয়ংক্রিয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন