advertisement

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
হামলা-ভাঙচুরের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁ। আজ শুক্রবার দুপুরের চিত্র     
ফটো কার্ড প্রিন্ট

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়।

এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।এমনই একটি ঘটনা ঘিরে আজকের এই হামলা–ভাঙচুর হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’
advertisement

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর
মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় ভাঙচুর করছেন একদল যুবক। আজ শুক্রবার সকাল ১১টার দিকে

আজ শুক্রবার মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়ালকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের হামলায় ভাঙচুর ও সংঘর্ষ হয়। বেলা ১১টার দিকে এক শিক্ষার্থীর সঙ্গে সিরিয়াল নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। রেস্তোরাঁকর্মী খলিলকে মারধরের পর শিক্ষার্থীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি কাজ করবেন। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার আগে হাওড়ার কাজীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

এবার পশ্চিমবঙ্গে বড় পরিসরে ছটপূজা উদ্‌যাপিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৩৪ বছর শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললে মুখ ফিরিয়ে নেয়। অতীতে রামনবমীর মিছিল ও অন্যান্য হিন্দুধর্মীয় অনুষ্ঠানে সাবেক তৃণমূল সরকার বাধা দিত বলে অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে এ নিয়ে আর কোনো সমস্যা নেই।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সংখ্যালঘুরাও সরকারের সঙ্গেই আছেন।আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের অভিযোগও আনেন শুভেন্দু।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার নিজের গতিতে স্কুলের পথে ছুটবে আরহাদ

এবার নিজের গতিতে স্কুলের পথে ছুটবে আরহাদ
স্কুলে যেতে হতো মা কিংবা বন্ধুর সহযোগিতা নিয়ে। চলাফেরায় ছিল নানা সীমাবদ্ধতা। তবে এবার সেই কষ্ট লাঘব হবে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর কে.এম তাহবীর আরহাদের। তাকে প্রদান করা হয় একটি স্বয়ংক্রিয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন