advertisement

ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু
আফরিন আক্তার
ফটো কার্ড প্রিন্ট

ঘরে ঘুমিয়ে ছিল ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে মামি সোনিয়া আক্তার তার ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে আফরিনকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রায় এক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঘটনার ৪৯ দিন পর আজ শুক্রবার বিকেলে আফরিন মারা যায়। জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন।

আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান
advertisement

এক নারী ও তার ছেলেকে অপহরণ করে টাকা দাবি, এএসপি বরখাস্ত

এক নারী ও তার ছেলেকে অপহরণ করে টাকা দাবি, এএসপি বরখাস্ত
অপহরণের পর মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুমিল্লায় হবে বিকেএসপির আরেকটি শাখা, ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কুমিল্লায় হবে বিকেএসপির আরেকটি শাখা, ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আরেকটি শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা
মেজর (অব.) আখতারুজ্জামান

ছেলের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য কিশোরগঞ্জের রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে।

মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাঁকে মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতারুজ্জামান। অন্যদিকে বিএনপি নেতা–কর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামানকে ‘সংযত হতে’ বলেছেন বিএনপির নেতারা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে ৪ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন।

এ সময় তাঁরা মাদক সেবন করছেন সন্দেহে গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন