advertisement

চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক
গাজীপুর সাফারি পার্কের ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ। শুক্রবারের বিকেলে
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে ছয়টি জেব্রার বিনিময়ে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছায়। আর গাজীপুর সাফারি পার্ক থেকে ইতিমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রা দ্রুতই পাঠানো হবে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। তিনি বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।

নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে।মো. রাজু আহমেদ, বন্য প্রাণী পরিদর্শক, গাজীপুর সাফারি পার্কদীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু ঘুমন্ত কিশোরীর শরীরে ঢালা হয়েছিল গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
advertisement

হঠাৎ বেড়েছে সোনার দাম

হঠাৎ বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি বেড়ে ৩ হাজার ৮৯০ ডলারে দাঁড়িয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন নতুন ব্যাটিং পরামর্শক

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন নতুন ব্যাটিং পরামর্শক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার সামনে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের পেস আক্রমণ, গতি আর বাউন্স সামলানোর চ্যালেঞ্জ তো আছেই, তার ওপর নিজেদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত
গত ৩১ অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ হয়

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কিন্তু সে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের।

গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন