অগ্নিসংযোগে পুড়ে যাওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রতিনিধিদলের চার সদস্য।
বাড়িটি ঘুরে দেখার পর তাঁরা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার ‘শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের’ অবতারণা করেছে।আজ শুক্রবার ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যায় বিরোধীদলীয় প্রতিনিধিদলটি।
দলে ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) ও মাহমুদা আলম মিতু (সংরক্ষিত নারী আসন) এবং জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১) ও আবদুল গফুর (কুষ্টিয়া-২)।নুসরাতদের পুড়ে যাওয়া বাড়ি ঘুরে দেখার পর সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিদলের সদস্যরা।
সূত্র: প্রথম আলো

দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলে মৃত্যু
বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী
১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেফতার
ফেনীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, অভিভাবকদের জিম্মায় মুক্ত ১৬
মিরপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজন গ্রেফতার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন