১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। এটি টাইটানিকের চেয়েও বড় ছিল। এসএস ইউনাইটেড স্টেটস নামের এই জাহজটি পরিচিত ছিল এর গতির জন্য। গত বুধবার এটি ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরের অতলে।ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে।
এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে।
শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে।
সূত্র: প্রথম আলো

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক...
বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর না...
জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে
যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন