advertisement

জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১

জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
‘স্মৃতি ৭১’-এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধারা। আগারগাঁও, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

১৯৭১ সালের ৪ জানুয়ারি ২২ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর দুই মাস পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়ের শিক্ষার্থীদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেন।

পরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আরও অনেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, শিক্ষকতাও করেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন ৫৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম সংগ্রহ করেছে ‘স্মৃতি ৭১’ নামের একটি সংগঠন। তাঁদের স্মরণ ও সম্মাননা জানাতে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে উপস্থিত ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক... মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর না... ১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে ১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার
advertisement

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮
গ্রেপ্তার

রাজধানীর পৃথক ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা–কর্মীরা। এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে।

তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। এটি টাইটানিকের চেয়েও বড় ছিল। এসএস ইউনাইটেড স্টেটস নামের এই জাহজটি পরিচিত ছিল এর গতির জন্য। গত বুধবার এটি ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরের অতলে।ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে।

এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে।

শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম
ছুরিকাঘাতে আহত যুবক বেলাল উদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল ‘ফটিকছড়ি সংলাপ’ নামে সংবাদভিত্তিক একটি ফেসবুক পেজের অ্যাডমিন।পুলিশ জানিয়েছে, বেলালের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শামসুল আলম ওরফে কসাই শমসু নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তিনি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং বিবিরহাট বাজারে মাংসের দোকান চালান।ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল। এ সময় তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়।

লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কসাই শমসু তাঁকে ছুরিকাঘাত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বিবিরহাট বাজারে যান বেলাল উদ্দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন