মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জলবায়ু মোকাবিলায় অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অনুপম অনুভূতি। মহাকর্ষ শক্তির টানে আসমান-জমিন যেমন স্থিতিশীল, তেমনি পৃথিবীতে ভালোবাসাহীন মানুষ পাওয়া ভার। কিন্তু এই ভালোবাসা বা ভালোবাসা কোত্থেকে আসে?কেন মানুষের হৃদয় এতটা আবেগপ্রবণ হয়?
ইসলামি ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর খুঁজলে দেখা যায়—ভালোবাসা কেবলই জাগতিক কোনো বিষয় নয়; বরং এটি মহান আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়ামত।ভালোবাসার উৎস ও বৈজ্ঞানিক রূপভালোবাসা হলো হৃদয়ের গভীর টান, আসক্তি ও ভক্তি।
আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মতে, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কয়েক প্রকার হরমোন এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস অঞ্চলের উত্তেজনার ফলেই মানুষের ভেতরে এই অচিন্তনীয় অনুভূতির সৃষ্টি হয়।মনের ভেতরের এই আবেগ ও আনন্দ মানুষের চেহারায় উদ্ভাসিত হয়।
সূত্র: প্রথম আলো
পরীক্ষা শেষে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পেলেন না তরুণী। তাঁর মুঠোফোন আর ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য তাঁকে ডেকে জানালেন, তাঁর ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে।
পরে তাঁরাই তরুণীকে রিকশায় থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন।শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা ছিল।সেখানে বোনকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন ওই তরুণ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ফটকের বাইরে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে পুলিশ। প্রায় ১০ মিনিট পর সেখান থেকে আরেক তরুণকেও তুলে নেওয়া হয়।
তিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা।ঘটনাস্থলে উপস্থিত থেকে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল।
সূত্র: প্রথম আলো
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নবারন এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জুরাইনের নবারন এলাকায় যায়।
সেখানে গিয়ে জানতে পারে, দুর্বৃত্তরা মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।রাত পৌনে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।কে বা কারা, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি সেখানে কেন গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।মিন্টু সপরিবার কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন