advertisement

রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী আলোর পাঠশালায় গত বুধবার ১১ নভেম্বর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফটো কার্ড প্রিন্ট

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১১ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এই সমাবেশ আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন এবং আলোর পাঠশালার অন্যান্য শিক্ষকবৃন্দ।সমাবেশে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

বিশেষ করে বর্তমান সময়ে সন্তানদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং তাদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর সজাগ ও দায়িত্বশীল দৃষ্টি রাখার বিশেষ আহ্বান জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের দাবি পুলিশের শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের দাবি... জার্মানির সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব জার্মানির সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব নতুন খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত চা–বাগানের শিশুরা নতুন খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত চা–বাগানের শিশুরা বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই
advertisement

ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা

ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা
২-২ গোলে ম্যাচটি শেষ হতে যাচ্ছিলো; কিন্তু বিপত্তিটা বাধে একেবারে অন্তিম মুহূর্তে। তাতসুহিরো সাকামোতোর ডান পায়ের দুর্দান্ত একটি শট জড়িয়ে যায় ব্রাজিলের জালে। রেফারি গোলের বাঁশি বাজান। যদিও সন্দেহ ছিল কিছুটা। যে কারণে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়

সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়
এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাসায় ফিরছিলেন। কিন্তু পথে ঘণ্টাখানেকের যানজটে ক্লান্ত হয়ে মা রাশেদা বেগমের কাঁধে বিশ্রাম নিচ্ছেন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

দীর্ঘদিন ধরে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করতে হতো। নতুন উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমাতে পারে।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য।

ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে।তবে সম্পূরক পরীক্ষা মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন