তরুণ উদ্ভাবক, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর বিকাশে মোট এক কোটি টাকার পুরস্কার নিয়ে শুরু হচ্ছে ‘ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬’। আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে আয়োজকেরা জানান, দুটি বিভাগে প্রতিযোগিতা হবে।
প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনী ধারণা নিয়ে ‘আইডিয়া কনটেস্ট’ বিভাগে মোট পুরস্কার ২৫ লাখ টাকা। এ বিভাগে চ্যাম্পিয়ন পাবে ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাঁচ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ তিন লাখ টাকা পাবে। চতুর্থ ও পঞ্চম স্থান মিলিয়ে চার লাখ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান মিলিয়ে তিন লাখ টাকা দেওয়া হবে।প্রতিষ্ঠিত ও বিকাশমান স্টার্টআপের জন্য ‘স্টার্টআপ কনটেস্ট’ বিভাগে পুরস্কার রয়েছে ৭৫ লাখ টাকার।
এ বিভাগে চ্যাম্পিয়ন পাবে ৩০ লাখ টাকা।
সূত্র: প্রথম আলো

২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন
মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন