advertisement

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই
নরসিংদী শহরের বাসাইল রেলগেইট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন তারের খুঁটিতে উঠে তার কাটার সময় আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে
ফটো কার্ড প্রিন্ট

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের তার কাটছিলেন এক ব্যক্তি। নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আরও তিনজন। হঠাৎ ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গারে পরিণত হন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দৃশ্য দেখে নিচে থাকা তিনজন পালিয়ে যান। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো উদ্ধার করা যায়নি।

তাঁর মুখমণ্ডলসহ পুরো শরীর এতটাই পুড়ে গেছে যে তাঁকে এখন শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তকরণের সুযোগও নেই বলে জানিয়েছে পুলিশ।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ওই ব্যক্তি বলেন, আগুন ধরে যাওয়ার পরপর ঘরের জানালার গ্লাস খুলে তিনি তিনজনকে দৌড়ে পালাতে দেখেছেন। আর একজন ওপরে আগুনে পুড়ছিলেন।

বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এর মধ্যেই ওই ব্যক্তির পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, রেললাইন থেকে ১০ গজের ভেতর কোনো ঘটনা ঘটলে তা রেলওয়ে পুলিশ দেখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের দাবি পুলিশের শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের দাবি... জার্মানির সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব জার্মানির সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব নতুন খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত চা–বাগানের শিশুরা নতুন খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত চা–বাগানের শিশুরা টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি
advertisement

ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা

ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান, লাল কার্ড দেখলেন রাফিনহা
২-২ গোলে ম্যাচটি শেষ হতে যাচ্ছিলো; কিন্তু বিপত্তিটা বাধে একেবারে অন্তিম মুহূর্তে। তাতসুহিরো সাকামোতোর ডান পায়ের দুর্দান্ত একটি শট জড়িয়ে যায় ব্রাজিলের জালে। রেফারি গোলের বাঁশি বাজান। যদিও সন্দেহ ছিল কিছুটা। যে কারণে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়

সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়
এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাসায় ফিরছিলেন। কিন্তু পথে ঘণ্টাখানেকের যানজটে ক্লান্ত হয়ে মা রাশেদা বেগমের কাঁধে বিশ্রাম নিচ্ছেন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

দীর্ঘদিন ধরে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করতে হতো। নতুন উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমাতে পারে।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য।

ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে।তবে সম্পূরক পরীক্ষা মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন