advertisement

খুলনায় সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

খুলনায় সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, যেকোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে।

আজ শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে।

ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি সন্ধ্যায় সারা দিনের খবর সন্ধ্যায় সারা দিনের খবর নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা অপরাহ্ণের বাদক অপরাহ্ণের বাদক
advertisement

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি
তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানঅরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে।

গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে।

তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আজ শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ।চলমান অস্থিরতায় সাভার–আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম সচল র...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সভা স্থগিত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সভা স্থগিত
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বনির্ধারিত সভা স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় সচিবালয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইএইচটি-ম্যাটসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নির্বাচিত ৪০৬৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন