২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এতে সরকারি আইএইচটিতে ৩ হাজার ৩৯৯ জন এবং ম্যাটসে ৬৬৮ জনসহ মোট ৪ হাজার ৬৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।এতে সরকারি ২৩টি আইএইচটির বিভিন্ন অনুষদে ভর্তির জন্য ৩ হাজার ৩৯৯ জন এবং সাতটি সরকারি ম্যাটসে ভর্তির জন্য ৬৬৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
সূত্র: প্রথম আলো

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা
‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে
পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন