advertisement

‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে

‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে
নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হলেও এর অপব্যবহার নানা গুরুতর উদ্বেগ তৈরি করছে
ফটো কার্ড প্রিন্ট

প্রেম ও বিশ্বাসের দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পুরোনো কৌশল ‘হানি ট্র্যাপ’ এখন ডিজিটাল ও করপোরেট জগতে বড় হুমকি। স্নায়ুযুদ্ধ থেকে এনভিডিয়ার সাম্প্রতিক বিতর্ক—গুপ্তচরদের এ ভয়ানক ফাঁদ চেনার লক্ষণ ও আত্মরক্ষার উপায় জেনে নিন দীর্ঘ এ প্রতিবেদনে।ভালোবাসা, বিশ্বাস আর ঘনিষ্ঠতা—মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলোর মধ্যে পড়ে। কিন্তু এ অনুভূতিগুলোই কখনো হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার।

কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে গোপন তথ্য আদায় করা, তাঁকে দিয়ে নিজের স্বার্থে কাজ করানো কিংবা পরে সেই সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করা—গোয়েন্দা জগতে এমন কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। বাংলায় বলা যায় ‘প্রেমের ফাঁদ’।সাম্প্রতিক সময়ে এ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও নামী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে।

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান
advertisement

হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে পড়ে প্রাণ গেলো রোগীর

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনিয়া-ইন্দিরাকে নিয়ে পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
বিবৃতি

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে বাড়িতে লাগানো ওই সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন