দেড় দশক আগে তুরস্কের রাজনীতিতে এক সম্ভাবনাময় নেতার আবির্ভাব ঘটেছিল। তাঁর নাম সেলাহাত্তিন দেমিরতাশ। লম্বা গড়নের, মেধাবী এই মানবাধিকার আইনজীবীর বয়স তখন ত্রিশের কোঠায়। তিনি পূর্ব তুরস্কের দিয়ারবাকিরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শাখা প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তাৎক্ষণিকভাবে চিন্তা করে উত্তর দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। আর বক্তৃতা? সেটি ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।
টেলিভিশনে প্রচারিত তাঁর রসাত্মক ও ব্যঙ্গাত্মক বক্তৃতা ডান ও বাম—উভয় ধারার প্রতিষ্ঠিত রাজনীতিকদের অস্বস্তিতে ফেলত।২০১০ সালে তুরস্কের প্রধান কুর্দিপন্থী দল পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (বিডিপি) চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে দেমিরতাশের দ্রুত উত্থান শুরু হয়। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমি তাঁকে ভোট দিয়েছিলাম। তখন তাঁর বয়স ৪১ বছর।
রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে নির্বাচনে হেরে গেলেও দেমিরতাশ ৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন।
সূত্র: প্রথম আলো

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা
‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে
পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন