advertisement

আইসিটি শিক্ষায় বড় পরিবর্তন, প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক

আইসিটি শিক্ষায় বড় পরিবর্তন, প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক
ফটো কার্ড প্রিন্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষায় বড় পরিবর্তন আনা হচ্ছে। যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জলবায়ু তহবিল দুর্নীতিমুক্তভাবে খরচ করার দাবি জামায়াতের জলবায়ু তহবিল দুর্নীতিমুক্তভাবে খরচ করার দাবি জামায়াতের বাংলাদেশ-ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে? বাংলাদেশ-ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে? বন কর্মকর্তার বাড়ি থেকে আড়াই কেজির বেশি সোনা উদ্ধার বন কর্মকর্তার বাড়ি থেকে আড়াই কেজির বেশি সোনা উদ্ধার স্কুলে না গিয়েও বেতন তোলেন ছাত্রলীগ সভাপতি স্কুলে না গিয়েও বেতন তোলেন ছাত্রলীগ সভাপতি শেষ বলে পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত শেষ বলে পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
advertisement

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
বিবৃতি

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে বাড়িতে লাগানো ওই সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে বড় পর্দায় খেলা দেখছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার রাত ৯টায়

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আজ শনিবার বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ। বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখছেন গ্রামের মানুষ।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। এ গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী সন্তান তিনি।

হামজা দেশের জার্সিতে কোনো ম্যাচে থাকলেই স্নানঘাটে উৎসব লেগে যায়।দেওয়ান মুর্শেদ চৌধুরী, হামজা চৌধুরীর বাবাখেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।হামজা চৌধুরীর গ্রামের বাড়ির উঠানে বড় পর্দায় খেলা দেখতে বিকেল থেকেই শত শত মানুষ জড়ো হয়মাঠে হামজার প্রতিটি স্পর্শ, আক্রমণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা

সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা
পুলিশের গাড়িতে করে সাংবাদিকদের আদালতে নেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর থানায়

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় আজ শনিবার দুপুরে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।ওই চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) ও সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান।

সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন